ঢাকা
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২০
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৪

সংহতি জানাতে এসে তোপের মুখে, পালিয়ে বাঁচলেন রাফসান

কোটা আন্দোলকারীদের সঙ্গে সংহতি জানাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান। শনিবার (৩ আগস্ট) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মোড়ে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ‘রাফসান দ্য ছোট ভাই’। এ সময় তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন শিক্ষার্থীরা।

ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় মোড়ে (টিএসসি) নেমে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের বলতে শোনা যায়, অনেক মানুষ নিহত-আহত হয়েছে, আপনারা শোক পর্যন্ত জানাননি। আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিটিং করেছেন, ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সঙ্গে মিটিং করেছেন। ঘুমান, আপনারা ঘুমান।

বাংলাদেশে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম ‘রাফসান দ্যা ছোট ভাই’। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ অনুসারী রয়েছে। সম্প্রতি একটি বিষয় ঘিরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কনটেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে মা-বাবাকে উপহার দিয়েছিলেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram