ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৮
logo
প্রকাশিত : আগস্ট ১৮, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বাড়িতে গেলেন জেলা প্রশাসক

টাঙ্গাইল প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। এসময় আহতদের পরিবারে সদস্যদের সাথে কথা বলেন। সেই সাথে চিকিৎসার ব্যয়ভার সরকারি ভাবে বহন করা হবে বলেও জানান।

রোববার সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার ব্যয়ভার বহন করার বিষয়ে জানিয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি।

এসময় সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আব্দুল নুর তুষার, মো. আল আমিন, ইফফাত রাইসা নূহা প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram