ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৪

ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: অর্থ উপদেষ্টা

ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্পের কাজই স্থগিত হয়নি।’

আজ মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি।’

এদিকে, ঢাকা-দিল্লি এক সঙ্গে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

অর্থ উপদেষ্টার কথায় একমত প্রকাশ করে তিনিও জানান, ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি।

দুই দেশের বানিজ্যিক সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, ‘বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram