ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৫
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪

দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি সীমান্তে বিএসএফকে বিজিবি'র মিষ্টি উপহার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার শাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিজয় কুমার এর হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এসময় তারা দুই বাহিনীর পক্ষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে। বিরাজমান সম্পর্ক আরো যেন সুদৃড় হয় সে লক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুবাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানান বিজিবি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram