ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৬
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৪

ব্যর্থ আওয়ামী লীগ ইসলামিকভাবে ফিরে আসার চেষ্টা করছে: জামায়াতের আমির

বিভিন্নভাবে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ ইসলামিকভাবে ফিরে আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলন আয়তনে জাতীয় মুফাসসির সম্মেলন তিনি একথা বলেন। চব্বিশ পরাজিতদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবানও ডাক্তার শফিকুর রহমান।

তিনি বলেন, মত ভিন্নতা থাকতে পারে তবে বৃহত্তর স্বার্থে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামপন্থি দল সবাই একসাথে আওয়াজ তুলে বাকিদলগুলোর আওয়াজ নিচে পড়ে যাবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের সরকার উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সকারের কেউ যেন তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন না করেন। ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর দেশের কোথাও জামাত ইসলামের নামে প্রতিশোধ নেওয়া চাঁদাবাজি কিংবা দখলবাজির কোন আসেনি বলেও দাবি করেন তিনি। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জামায়াতেই ইসলামী যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে তখন অনেক দল তাদের পাশে দাঁড়ায়নি। সেই ধারাবাহিকতায় তারাও নির্যাতনের শিকার হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram