ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৪

সারদায় পুলিশের ২৫২ ক্যাডেট এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআই এর মধ্যে ২৫২ জন প্রশিক্ষনার্থীকে অব্যহতি দেয়া হয়েছে। ট্রেনিংয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যহতি দেয়া হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদূর রহমান ভুইয়া।

তিনি জানান, বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এটি শেষ হবার কথা ছিল ৪ নভেম্বর। রোববার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা সারদায় গেলেও সেখানে কোনো ধরনের আনুষ্ঠানিকতা হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram