ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৫
logo
প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৪

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ গ্রেফতার

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে নগরীর কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ইসি সচিবের দায়িত্ব পালন করেন হেলালুদ্দীন আহমদ। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন। ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান। সর্বশেষ তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা মামলা করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram