ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৫৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী মাসে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তথ্যটি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম- পিটিআই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। এবার ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিলো। যা শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম।

পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকেই আলোচনার জন্য দ্রুত পরবর্তী তারিখ ঠিক করতে কাজ চলছে। সবশেষ চলতি বছরের মার্চে ঢাকায় মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram