ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৬
logo
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শৃদ্ধা নিবেদন করেছেন বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ।

বুধবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান মহাপরিচালক। পরে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন তিনি।

এ সময় বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী, বাংলা একাডেমির পরিচালক মো. হাসান কবীর, ডা. মো. শাহাদাত হোসেন, সমীর কুমার সরকার, উপ-পরিচালক এস এম জাহাঙ্গীর কবীর, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram