ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৯
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশের তরুণরা কখনও ভোট দেয়ার সুযোগ পায়নি: ড. ইউনূস

বাংলাদেশে ১৭ কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনও ভোট দেয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (৬ আগস্ট) তার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম কখনও ভোটকেন্দ্রে যায়নি কারণ বাংলাদেশে ওই নির্বাচনগুলো আসলে হয়নি। তরুণরা যাতে বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে এটি নিশ্চিত করতে হবে। এখন আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমারসহ আশপাশের দেশেও তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। ভারতের সেভেন সিস্টার্স পর্যন্ত এর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram