ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৯
logo
প্রকাশিত : আগস্ট ১৬, ২০২৪

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

হকার শাহজাহান হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা হতে জিয়াউল আহসানকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে জানিয়েছিল।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরোধী শিবির ও আন্দোলকারী শিক্ষার্থীরা জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় আওয়ামী লীগ সভাপতিকে সহযোগিতা করার অভিযোগ তুলেছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram