ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৪

১৯২৭ সালের আইন দিয়ে বন রক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান

১৯২৭ সালের বন আইনকে পর্যালোচনা করতে হবে। কারণ বর্তমানে এই আইন দিয়ে বন রক্ষা করা সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও বন ভবনে আন্তর্জাতিক ডলফিন দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বন উপদেষ্টা বলেন, নদীতে ১ হাজার ৯০০ কিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে ৬৩৬টি গ্রুপে সর্বোচ্চ একহাজার ৪৭৫টি মিঠাপানির ডলফিন শনাক্ত করা হয়েছে। তবে কি কারণে শুশুক হারিয়ে যাচ্ছে সেটি খুঁজে বের করতে হবে। এ সময় বন্যপ্রাণী নিরাপত্তা আইনে সরকারের দায়িত্বের তালিকা প্রকাশের কাজ চলছে বলেও জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, বন বিভাগের প্রাথমিক দায়িত্ব হচ্ছে সবুজের আচ্ছাদন। বনের ধরণ অনুযায়ী সেখানে গাছ লাগাতে হবে। শালবনে শালগাছ রোপণ করতে হবে। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ লাগানো যাবে না। প্রকল্পের জায়গায় গাছ কাটতে বন বিভাগের অনুমতি নেয়া লাগবে বলেও জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram