ঢাকা
২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১২
logo
প্রকাশিত : অক্টোবর ৩১, ২০২৪

নভেম্বরেই শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেয়া হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে তিনি কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, তথ্যপ্রযুক্তিখাতে অর্থ ব্যয়ে বড় ধরনের অনিয়ম বা দুর্ঘটনা ঘটেছে। ব্যাংক, জ্বালানি ও মেগা প্রকল্পেও নানা অনিয়ম রয়েছে।

এসব কিছু তুলে ধরে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সংস্কারের সুপারিশ করবে জানিয়ে তিনি বলেন, নভেম্বরের মধ্যেই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেয়া হবে।

এর আগে, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত ২৮ আগস্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এটি সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতওয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram