ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২০
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৪

রিমান্ডে অসুস্থ: শাজাহান খানকে ঢামেকে ভর্তি

রিমান্ডে অসুস্থ হওয়ায় সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলে বিকেলে তাকে হাসপাতালে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিত্সকের বরাত দিয়ে বলেন, শাজাহান খানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের চিকিত্সক তৌকির আহামেদ বলেন, শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার উচ্চ রক্তচাপ বেশি। এমনিতেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি কার্যালয়ে শাজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে সিসিইউতে চিকিত্সাধীন আছেন। ২ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram