ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৩
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৪

ধর্ষণ মামলার আসামি ২ চীনা নাগরিক গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে দুই চীনা নাগরিককে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন- চীনের ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)।

এর আগে, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাদের কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর থানার মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের।

ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সের এক নারী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াংকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ২৭ আগস্ট থানায় মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা।

এ বিষয়ে জিএমপির কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেপ্তারদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার দুই চীনা নাগরিককে থানায় সোপর্দ করে। বুধবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram