ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৪

‘আপাবিরোধী’ কর্মসূচি: ঢাকার কলেজগুলোর প্রতি যে আহ্বান হাসনাতের

আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে আজ রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। স্বৈরাচারের এই কর্মসূচি প্রতিহত করতে একই স্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে জন্য ঢাকার কলেজগুলোর শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

গতকাল শনিবার (৯ নভেম্বর) রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোট ভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত।

আরেকটি পোস্টে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজের প্রতি আহ্বান জানান হাসনাত। সেখানে তিনি লেখেন, ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজ, তোদের কালকের কথা মনে আছে? আপা দমনে ধূপ ধাপ! ধূপ ধাপ! ধূপ ধাপ।’

আরেকটি পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‌‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে দেশের সব জেলায়ও একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‌শুধু রাজধানী শহরেই নয়, সব জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি আহ্বানের নির্দেশনা জানানো যাচ্ছে। এ ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। যাতে করে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো ধরনের সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে।

লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram