ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৯
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৪

রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা: ডিএমপি

নাশকতাকারীদের ঠেকানোর জন্য প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রবিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ। নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই, তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সকাল থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram