ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৬
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৪

ডাকাতির সময় তুলে নেওয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতির সময় তুলে নেওয়া শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক করা হয়েছে শাপলা নামের এক নারীকে। আজ শনিবার ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের বার্তায় বলা হয়েছে, ডাকাতির সময় আজিমপুর থেকে অপহরণের শিকার শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

এরআগে, শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা আক্তার একটি সরকারি চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন শুক্রবার বলেন, সপ্তাহখানেক আগে থেকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক নারী সাবলেটে থাকতে শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর যোগসাজশেই বাচ্চা চুরি ও বাসায় ডাকাতি হয়েছে। তবে সাবলেটের ওই নারীর কোনো পরিচয় সংক্রান্ত কাগজপত্র এখনও পাওয়া যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram