ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৩
logo
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৪

ব্রি'তে নবান্ন উৎসব ১৪৩১ উদ্যাপন

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নানা আয়োজনে নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে ব্রি'র প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন ব্রি'র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

পরে এক সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অতিথিবৃন্দ মাঠে ধান কাটার উৎসবে অংশগ্রহণ করেন।

ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রি'র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রি নবান্ন উৎসব আয়োজন কমিটির সদস্য সচিব এবং শস্যমান ও পুষ্টি বিভাগের প্রধান ড. মো. আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে ব্রি'র বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

পরে নবান্ন উৎসব উপলক্ষে ব্রি'র সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস বিতরণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram