ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৭
logo
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪

আজ আদালতে তোলা হবে সাবেক বিচারপতি মানিককে

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কড়া নিরাপত্তায় সিলেটে নেয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। এর আগে, শুক্রবার অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে মানিকের ধরা পড়ার একটি ভিডিও ফুটেজ আসে হাতে। একজন বিজিবি সদস্য ভিডিওতে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি জানান, তার বাড়ি মুন্সিগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। এ সময় তাকে দেশত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন।

ভিডিওতে মানিক আরও জানান, তারসাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, নগদ ৪০ হাজার টাকাও ছিল। কয়েকজনের সাহায্যে ১৫ হাজার টাকার চুক্তিতে তাকে বর্ডার পার করে দেয়ার পরিকল্পনা হয়। তবে সেই টাকা নেয়ার পরও দুজন যুবক তাকে প্রহার করেন বলেও জানান সাবেক এই বিচারপতি। এছাড়া তার ৬০-৭০ লাখ টাকা তারা নিয়ে গেছে বলেও ভিডিওতে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত। নানা কারণে তুমুল সমালোচিতও তিনি। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram