ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৯
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৪

আদানির সাথে বিদ্যুৎ নিয়ে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সাথে হওয়া সকল চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (৬ নভেম্বর) সকালে রেজিস্ট্রার ডাকযোগে ব্যারিস্টার এম কাইয়ুম এই লিগ্যাল নোটিশ পাঠান।

তিনি বলেন, নোটিশে অবিলম্বে অন্যায্য ও একতরফা চুক্তি পুনর্বিবেচনা বা পুরাটাই বাতিল চাওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে আদানির সাথে হওয়া চুক্তিগুলো পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান তিনি।

তাছাড়া, নোটিশে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন দেয়ারও আহ্বান জানানো হয়েছে। নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিনদিন সময় বেঁধে দেয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram