ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৯
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৪

বেনাপোল থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

শার্শা (যশোর)প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক ভাবে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ী, সুধী সমাজ এবং স্থানীয় রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

শনিবার বেলা ১১টরা সময় বেনাপোল পোর্টথানার সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসময় বলেন, শুধু মাত্র আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে যে কোন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। যদি স্থানীয় জনগণ এবং ছাত্র জনতা থেকে শুরু করে সবার  সক্রিয় ভূমিকা না থাকে। সকলকে সাথে নিয়ে  আমরা দেশের কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে চাই।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় ব্যবসায়ী, সুধী সমাজ, ছাত্র জনতা, স্থানীয় রাজনীতিবিদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram