ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৪

রায়েরবাজারে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাজধানীর রায়েরবাজারে যৌথবাহিনীর অভিযানে বেশ কিছু অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাতে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সেনা কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কিছু লোক অস্ত্র বেচাকেনার জন্য রায়েরবাজার এলাকায় জড়ো হয়েছে। পরে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প থেকে মেজর নেয়ামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সেখানে অভিযান চালায়।

সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের ব্যাগ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৫টি বিভিন্ন সাইজের পিস্তল, ২৪০টি তাজা গুলি ও ২৮টি টিয়ার শেল।

সেনা সদস্যদের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া। সেগুলো থানায় ফেরত দেয়ার কথাও জানান তারা। আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে যৌথ বাহিনীর অভিযান আরও কড়াকড়ি করা হবে বলেও জানান অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram