ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৬, ২০২৪

৮০০ ফুট গভীর খাদে ভারতীয় সেনাদের বাস, নিহত ৪

ভারতের সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চার ভারতীয় সেনা সদস্য। গত বুধবার তেলেঙ্গনায় মাওবাদী সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় ভারতীয় সেনা নিহত হয়। এর মাত্র কয়েক ঘণ্টা পর এই দুর্ঘটনার খবর এলো।
সিকিমের ওই অঞ্চল অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর মধ্যে গত কয়েকদিন ধরে অতি বৃষ্টির কারণে আরো বিপদসংকুল হয়ে উঠে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের পেডং থেকে সিকিমের পাকিয়ং জেলায় সিল্ক রুট ধরে জুলুকের উদ্দেশে যাত্রা করছিল গাড়িটি। পথিমধ্যে রেনক রংলি মহাসড়ক বরাবর দালোপচান্দ দারার কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে ভার্টিকাল বীরের গিরিখাত থেকে ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায়। গাড়িটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তাদের সবাই ঘটনাস্থলেই মারা যান। 

নিহতরা হলেন মধ্যপ্রদেশের প্রদীপ প্যাটেল, মণিপুরের ডব্লিউ পিটার, হরিয়ানার নায়েক গুরসেভ সিং ও তামিলনাডুর সুবেদার কে থাঙ্গাপান্ডি। তারা সবাই পশ্চিমবঙ্গের বিন্নাগুড়ির একটি সেনা ইউনিটের সদস্য।

পুলিশ জানিয়েছে, মৃত সেনারা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিনাগুড়ি ইউনিটের সদস্য। মরদেহগুলো সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram