ঢাকা
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৪

ইসলামিক স্টেটকে সহায়তা, মার্কিন সেনার ১৪ বছরের কারাদণ্ড

ইসলামিক স্টেটকে মার্কিন সেনাদের ওপর মারাত্মক অতর্কিত হামলা চালাতে সাহায্য করার জন্য এক মার্কিন সেনাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে। ২৪ বছর বয়সী ওই সেনার নাম কোল ব্রিজ, তিনি কোল গঞ্জালেস নামেও পরিচিত। শাস্তি শেষে কারাগার থেকে ১০ বছরের তত্ত্বাবধানে তিনি মুক্তি পাবেন বলে বিচার বিভাগ জানিয়েছে।

ব্রিজের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২০২১ সালে। অভিযোগে বলা হয়, ব্রিজ সহকর্মী সেনাদের কীভাবে হত্যা করা যায় সে সম্পর্কে কিছু ব্যক্তিদের সামরিক পরামর্শ এবং নির্দেশনা দিয়েছিলেন। যাদেরকে তিনি আইএসআইএসের অংশ বলে মনে করত।

কোল ব্রিজ ২০২৩ সালের জুনে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

বিভাগের মতে, তিনি সেনাবাহিনীতে যোগদানের আগেই অনলাইন প্রোপাগান্ডা নিয়ে গবেষণা ও প্রচার শুরু করেন। এ ছাড়া ‘জিহাদি ও তাদের মতাদর্শকে প্রচার করা এবং সোশ্যাল মিডিয়াতে আইএসআইএস ও জিহাদের প্রতি তার সমর্থন জানান।’
সূত্র : রয়টার্স

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram