ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৬
logo
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৪

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

শাহাজাদা এমরান,কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় নিজের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে করম আলী (৫৫) নামে এক শ্রমিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বরুড়া বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ঝলম ইউনিয়নের নোয়াবদা গ্রামের সুজত আলীর ছেলে।

এ ঘটনায় বরুড়া থানায় মামলা দায়েরের পর নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী।

জানা যায়, গত বুধবার বরুড়ায় নিজ বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে এ পাষণ্ড বাবা। পরে মেয়ে চিৎকার দিলে তার মা দেখে মেয়ের ধর্ষণের চিত্র। পরে স্বামী তার স্ত্রী ও মেয়েকে দা দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখালে আর কাউকে ঘটনাটি জানায়নি। ছেলে মায়ের কাছ থেকে ঘটনার বিবরণ পেয়ে বরুড়া থানায় গেলে পুলিশ সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।

মেয়েটির মা জানান, আমার স্বামী শ্রমিকের কাজ করে। সে এখন শুধু জুয়া খেলে আর টাকা খরচ করে। সংসারে তেমন খরচ দেয়না। গত বুধবার রাতে আমার অজান্তেই রাতে মেয়েকে জোর করে ধর্ষণ করে। আমি দেখে ফেললে আমাকে ও আমার মেয়েকে দা দিয়ে ভয়ভীতি দেখায়। পরে আমার ছেলে ফয়েজকে ঘটনা জানালে সে পুলিশের কাছে গেলে পুলিশ মামলা নিয়ে তাকে আটক করে। আমি আমার মেয়ের ধর্ষণকারী এমন কুলাঙ্গার স্বামীর ফাঁসি চাই।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে করম আলী মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত করম আলীকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram