ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৬
logo
প্রকাশিত : আগস্ট ২২, ২০২৪

বন্যাদুর্গত বাংলাদেশিদের নিয়ে প্রহসন, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে।

কিন্তু বাংলাদেশি বন্যাদুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘জি- ২৪ ঘণ্টা’। তারা বাংলাদেশিদের দুঃখ-দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট (zeemedia.in) হ্যাক করেছে সিস্টেমএডমিনবিডি।
বুধবার দিবাগত রাত ১২টার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা দেখা যায়।

ওয়েবসাইটে লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো। তাছাড়া, ওয়েসাইটের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে হ্যাকড বাই সিস্টেমএডমিনবিডি।

ওয়েবসাইটটিতে জি ২৪ ঘণ্টায় প্রকাশিত ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…’ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে।পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram