ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৯
logo
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪

মা হয়েছেন হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া সেই নারী

ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দারা ঘরছাড়া। কারণ আকস্মিক বন্যায় সবার বাড়িঘর পানির নিচে। তাই অন্যদের মতো প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছিলো মোসা. সুমি বেগমকে। অন্তঃসত্ত্বা এই নারী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয়েছিলো কুমিল্লা সিএমএইচে।

সেখানে তিনি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সুমি বেগম। সেনাবাহিনীর পক্ষ থেকে শুক্রবার (২৩ আগস্ট) রাতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফেনীর ফুলগাজী থানার বাসিন্দা মোছাম্মৎ সুমি বেগমকে অন্তঃসত্ত্বাজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ এ প্রেরণ করা হয়েছিল।

পরবর্তীতে কুমিল্লা সিএমএইচের গাইনী বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন।

বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে সন্তানের মা নবজাতকের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram