ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৬
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪

জয়পুরহাটে বাল্যবিয়ের অপরাধে বর, বরের খালা ও মেয়ের মাকে কারাদণ্ড

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাল্যবিয়ের অপরাধে বর, বরের খালা ও মেয়ের মা সহ ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শহরের সাহেবপাড়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

বাল্যবিয়ের অপরাধে দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের সাহেবপাড়া এলাকার ফয়জুল হকের ছেলে বর নাহিদ হাসান, তার খালা রুমা ও মেয়ের মা মাজেদা।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির (ওসি) জানান, জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকায় ১২ বছর বয়সী এক ছাত্রীর সাথে একই এলাকার ২২ বছরের নাহিদ হাসানের বাল্যবিয়ের খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বরকে ১ মাস, তার খালাকে ১৫ দিন ও মেয়ের মাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram