ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৭, ২০২৪

হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

ছায়েদ আহমেদ, হাতিয়া(নোয়াখালী): নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় সাপ্তাহিক হাতিয়ার কথা'র আয়োজনে হাতিয়া প্রেসক্লাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সাপ্তাহিক হাতিয়ার কথার সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহ্'র সভাপতিত্বে এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন হাতিয়া প্রেসক্লাবের আহ্বায়ক জিএম ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন তুহিন, এডভোকেট শাহ মাহফুজুল হক, মাওঃ ফয়েজুল বারী তারিফ প্রমুখ। 

এদিকে, প্রশিক্ষণে সাংবাদিকতার কলাকৌশল, ফিচার লেখার কায়দা-কানুন, সাংবাদিকতার নীতিমালা, সাংবাদিকের আচরণবিধি ও উন্নয়ন সাংবাদিকতার ধারণাসহ প্রভৃতি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। পত্রিকাটির সম্পাদক কেফায়েতুল্লাহ বলেন, দ্বীপ হাতিয়ায় সাংবাদিকতা চর্চায় আগ্রহী মেধাবী তরুণ শিক্ষার্থীদের   সাংবাদিকতা শেখানো হবে। যাতে করে সৎ দক্ষ ও দেশপ্রেমিক সাংবাদিক তৈরি হয়। 

প্রশিক্ষণ শেষে হাতিয়ার কথার সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হাফেজ শাহ মিজানুল হক মামুন। তিনি হাতিয়ার কথার আয়োজনে প্রশিক্ষিত সাংবাদিক তৈরির উদ্যোগের প্রশংসা করেন।

প্রশিক্ষণে হাতিয়ার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের শিক্ষানবিশ প্রতিনিধিরা সহ মোট ২৫ জন অংশ নেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram