ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৪

নরসিংদীতে ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনের ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার।

তিনি জানান, গত ০৪ সেপ্টেম্বর হতে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনে অভিযান চালাই। এসময় হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড করে এ্যামুনেশন ধারণযোগ্য ৩টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি নরসিংদী মডেল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram