ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৪

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের সহযোগী নিহত

সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ পিলজংগ মেসার্স কামাল ফিলিং স্টেশন তেল নেওয়ার জন্য ট্রাকটি দাড় করায়। ঘটনার সময় তার ছেলে ওই ট্রাকের সহযোগী তানজু শেখ পাশে দাঁড়িয়ে ছিল। এসময় রড বোঝাই খুলনাগামী অপর একটি দ্রুতগতি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তানজু শেখ ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে পালিয়ে যাওয়ার সময় টাউন-নওয়াপাড়া মোড় থেকে ঘাতক ট্রাকটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। এসময় ট্রাক চালক পালিয়ে গেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram