ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৪

গুইমারায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্য চিকিৎসাসেবা প্রদান

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখাসহ বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর এই জোন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক রামসুবাজার এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপী পরিচালনা করা হয়। যার মাধ্যমে সর্বমোট ১৮৮ জন অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, এএমসি।

চিকিৎসাসেবা প্রদান শেষে তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন।এছাড়াও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করে বলেন, সেনাবাহিনীর সিন্দুকছড়ি জেনের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram