ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২৪

মুরাদনগরে এতিমখানার টাকা আত্মসাৎ এর অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়া কান্দা হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে রামচন্দ্রপুর কাঁঠালিয়া কান্দা মাদ্রাসার সংলগ্ন মাঠে এতিমখানার শিক্ষার্থী ও এলাকার কয়েক শতাধিক মানুষ এই মানববন্ধনটি অংশগ্রহন করে।

এ সময় এতে বক্তব্য রাখন, মাদ্রাসা কমিটির সভাপতি আবু হানিফ, সহ সভাপতি জসিম উদ্দিন রিপন, প্রধান শিক্ষক হাফেজ আলআমিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, উপদেষ্টা বাবুল মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন, জয়নাল আবেদীন সানা, শাহিন মিয়া, বাবুল মিয়া, সাধন মিয়া, সুরুজ মিয়া, মোবারক, লিয়াকত, কাইয়ুম মিয়া, রফিক মিয়া, আব্দুস সালাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রামচন্দ্রপুর মধ্যে পাড়ার মৃত মনছুর আলীর ছেলে জীবন মিয়া মেম্বার, কাঁঠালিয়া কান্দার মৃত মতি উল্লার ছেলে শামছুল হক ও মৃত ফরিদ উদ্দীন এর ছেলে শাহ আলম এতিমখানার সাবেক কমিটির মূলে ছিলন। এদের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছিল। গত ৬ সেপ্টেম্বরে এলাকাবাসী ও মাদ্রাসার অভিভাবকদের পরামর্শ অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়। এরপর নতুন কমিটির লোকজন মাদ্রাসার নামে থাকা ব্যাংক একাউন্টের খোঁনি দেখেন, নতুন কমিটি হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর সাবেক কমিটির অভিযুক্তরা ৮লক্ষ ৭২ হাজার ৮ শত ২১ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যায়।

এতিমখানার টাকা উদ্ধারের জন্য নতুন কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন বাদী হয়ে অভিযুক্ত তিন জনের নাম উল্লেখ করে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন এতিমখানার টাকা উত্তোলনের
বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে অভিযুক্ত জীবন মিয়া মেম্বার বলেন আমি সাক্ষর দিয়ে টাকা তুলিনি, কে বা কাহারা টাকা নিয়েছেন আমি জানি না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram