ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৪

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ

বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও ১ জেলের মরদেহ ভেসে এসেছে কক্সবাজার সৈকতে। এনিয়ে গত তিনদিনে ৬ জেলের মরদেহ উদ্ধার করা হলো। এছাড়া কক্সবাজারে গত চারদিনে পাহাড়ধস ও ট্রলার ডুবে এ পর্যন্ত রোহিঙ্গাসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালের দিকে শহরের সমিতিপাড়া সমুদ্রপয়েন্ট থেকে ভেসে আসা একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এরআগে কক্সবাজার সদরে পাহাড়ধসে ৩ জন ও রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের মৃত্যু হয়।

শুক্রবার থেকে কক্সবাজারে ভারি বৃষ্টিপাত কমে গেছে। একারণে প্লাবিত এলাকার পানি নেমে গেছে। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলগুলো। কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলার সড়ক-উপসড়কে ক্ষতির চিহ্ন ভেসে উঠছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, আজ রোববার ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে এখনও ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram