ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৪

টাঙ্গাইলে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে ঈদে জেলা মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে শহরের পৌর উদ্যোন থেকে জশনে জুলুছে বের করা হয়। জশনে জুলুছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যোনের মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল (ডেন্টাল) কলেজের সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল কুদ্দুস খসরু।

এসময় সর্বস্তরের ধর্মপ্রান মুসুল্লীরা অংশগ্রহন করেন। এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ ইবাদত-বন্দেগি, মিলাদ ও ধর্মীয় আলোচনা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram