ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২৪

গোপালগঞ্জে দুই বংশের লোকের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত-৫

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই বংশের লোকের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে মুকসুদপুর উপজেলার মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি মুস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় একই গ্রামের সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পিছন দিক থেকে কেউ একজন তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। মারাত্মক আহতাবস্থায় মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দোষীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মুকসুদপুর থানায় মামলা দায়ের করেনি কেউ এবং কাউকে গ্রেফতারও করতে পারেনি থানা পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram