ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২৪

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার পার-শালনগর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ফাতেমা খানম (২)। শিশুটি পার-শালনগর গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে লোহাগড়া উপজেলার পার-শালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram