ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

কুমিল্লায় জমিতে পড়ে ছিল যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমির মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিংলাবাড়ি মডেল মসজিদের পূর্ব পাশে বড়আলমপুর গ্রামের ফসলি জমির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার ভোরে ফজরের নামাজের সময় ভিংলাবাড়ি মসজিদের পূর্ব পাশে ফসলি জমির মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার রহস্য জানা যাবে। সিআইডির একটি টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram