ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৭
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৪

গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও র‌্যালী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষকঃ শিক্ষক স্বল্পতা পুরনে বৈশ্ব্যিক অপরিহার্য্যতা’ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সেলিম আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাইমারী) মো. জনাব আলী. অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, প্রধান শিক্ষক ইউসুফ আলী ও মাসুদুল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বৈষম্য দূরীকরণসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান বেসরকারী শিক্ষকরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram