ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪১
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৪

ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে: মৎস্য সম্পদ উপদেষ্টা

শরীয়তপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় সম্পদ ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হব। প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এসময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন কয়েক গুন বেড়ে যাবে।

শনিবার ৫ অক্টোবর শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে মৎস অধিদপ্তর এর আয়োজনে মা ইলিশ
সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। আপনারা দয়া করে এ কদিন ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। তাহলেই আমাদের ইলিশ উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে।

উপদেষ্টা আরও বলেন, ইলিশের উৎপাদনে আমাদের দেশে কোন ঘাটতি নেই। কিন্তু দাম বেশী হওয়ায় দেশের
সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারে না। ইলিশের দাম কিভাবে নিয়ন্ত্রনে রাখা যায় আমরা সে লক্ষে কাজ
করে যাবো।

শরীয়তপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস অধিদপ্তরের মহাপরিচালক মোঃ
জিল্লুর রহমান, মৎস গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, শরীয়তপুরের পুলিশ সুপার
মোঃ নজরুল ইসলাম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram