ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৪
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৪

কোন ধর্মীয় ধর্মাত্বক জঙ্গিবাদের গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না: বরকত উল্লাহ বুলু

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশে ধর্মীয় ধর্মাত্বক জঙ্গিবাদের কোন গোষ্ঠী যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে সে ব্যাপারে গণতান্ত্রিক ভাবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির আয়োজনে চৌমুহনী বাজার শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমাধি ক্ষেত্রে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা হিন্দু সম্প্রদায়ের সকল পূজা মন্ডপে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ কালে এসব মন্তব্য করেন।

তিনি আরো বলেন, দেশে যদি গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে ন্যায়ের ও বিচার ব্যবস্থা স্বাধীনতা থাকে, নিরপেক্ষ থাকে তাহলে সবাই সবার ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে। সেখানে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিয়তা দেবে।

সবশেষে পূজা মন্ডপ গুলোতে ঘুরে মন্দির সহ নেতাকর্মীদের খোজ খবর নেন এবং পূজা যাতে সুন্দর নির্বিঘ্নে করা যায় সে বিষয়ে প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বলে জানান।

এই সময় জেলা বিএনপির সদস্য সামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, উপজেলা সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যা, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রাজগনজ ইউনিয়ন বিএনপির সম্পাদক হাজী হারুন রশিদ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়কমোহাম্মদ রুস্তম আলী, সদস্য সচিব মহি উদ্দি রাজু ,প্রত্যেক পূজা মন্ডপের দায়িত্বশীল নেতারা সহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram