ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৪
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪

নরসিংদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার মধ্যশীলমান্দী এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি সেখেরচর ফাঁড়ি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যশীলমান্দি সড়কের পাশে এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।

শেখেরচর পুলিশ ফাঁরি উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম জানান, ধারণা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা শেষে এই নির্জন স্থানে ফেলে গেছে দূর্বৃত্তরা। আমরা নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছি, পরে বিস্তারিত বলা যাবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram