ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫১
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪

কেরানীগঞ্জে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের বেলনা ইকো রিসোর্টের পাশে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ২.৩০ মিনিটে স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে ৯৯৯ কল দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এবাদুল মিয়া বলেন, বেলনা শুটকির টেকের ইকো রিসোর্টের পাশের সুইচ গেটের সাথের একটি গাছে ঝুলন্ত লাশ দেখা যায়। পরবর্তীতে জানা যায় ছেলেটি নারায়নপট্টি এলাকার এবং সে একজন অটোরিকশা চালক ছিল।

স্থানীয়রা জানায়, গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে ৯৯৯ কল করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এই এলাকাটি খুব নিস্তব্ধ। আশপাশে জনবসতি খুবই কম। একসময়ে এখানে ছিনতাই হত। সম্ভবত অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিল কিন্তু বাধা দেওয়ার কারনেই চালককে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদুল ইসলাম জানান, কলাতিয়ার শুটকিরটেক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো: রকি, সে একই থানার শাক্তা ইউনিয়নের নারায়নপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram