ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৯
logo
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৪

আড়াইহাজারে হত্যা ও নাশকতার মামলায় গ্রেফতার-২

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক পৃথক অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এবং পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে উপজেলার সদর পৌরসভার দিঘিরপাড়া এলাকার মৃত: হান্নানের ছেলে রাজু (২৫) কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর একটি দল। তাকে উপজেলার বালুয়াকান্দী এলাকার শফিক হত্যা মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়।

অপরদিকে আড়াইহাজার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানকে তার গাজীপুরা গ্রামের বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে পাঁচরুখি এলাকার একটি লুটপাট ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে উভয়কে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram