ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৪

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে হাসি বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী মনির হাসান(৪২) কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক লিলিফা আক্তার এ রায় দেন। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

নিহত হাসি বেগম রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারা গ্রামের মজিদ মোল্লার মেয়ে। দন্ডপ্রাপ্ত মনির রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের নজরুল কাজীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০ বছর আগে মনিরুল কাজীর সাথে হাসি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিরুল শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকতো। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২৩ সালের ২৯ জুন তারিখে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমকে বাড়ির গোয়ালঘরে নিয়ে গরুর চাড়ের মধ্যে চুবিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব মোল্লা বাদী হয়ে মনির হোসেনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর মনির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দীতে তার দোষ স্বীকার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। আদালত সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে রায় প্রদান করেন।

রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, আসামি মনির হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদন্ড দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে তিনি সন্তুষ্ট।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram