ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪

মিলাদের নামে আ.লীগ নেতার মিটিং, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি: মিলাদ মাহফিলের নামে বাড়িতে মিটিং করার অভিযোগ এনে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি গোবিন্দাসী বাজার প্রদক্ষিণ করে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়ক হয়ে টি-রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মী ও অঙ্গসংগঠন।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ঠান্ডু, যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন কফিল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, 

ইউনিয়ন কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যে অপকর্মগুলো করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি এবং গোবিন্দাসীর ভূমিদস্যু দুলাল হোসেন চকদারকে মিলাদ মাহফিলের নামে মিটিং করা থেকে বিরত থাকার হুশিয়ারি দেন। অন্যথায় এলাকা থেকে বিতারিত করার ঘোষণা দেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram