ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৪

বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, দুই পুলিশ সদস্যসহ আহত ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য সহ তিনজন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের ভিআইপি সড়কের খারদ্বার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারিফ হোসাইনের মৃত্যু হয়।

নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মোঃ ফিরোজের ছেলে। আহতরা হলেন- মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির, ইস্রাফিল এবং মোটরসাইকেল আরোহী দশানী এলাকার রুবেল।

প্রতক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আসলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তারিফ হোসেন ও রুবেলের থাকা মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এতে দুই মোটরসাইকেলের চারজনই আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে এদেরকে হাসপাতালে নেয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram