ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৪

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে পৌরসভার বিনোদপুর (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। তানভীর ওই এলাকার বাবু শেখের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিহত তানভীরের ভাবী লিমা খাতুন জানান, রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর নেয়ার পথে মারা যান তানভীর।

রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জানান, তানভীর কয়েকদিন আগে বান্দরবানে ঘুরতে যান। গতকালই তিনি বাড়িতে ফেরেন। রাত ৯ টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম আনতে গেলে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাজবাড়ী সদর থানায় এ বিষয়ে হত্যা মামলা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram