ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৪
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে লালপুরে মুসল্লীদের বিক্ষোভ

লালপুর (নাটোর) প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে লালপুর শ্রী সুন্দরী হাই স্কুল থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর ত্রি-মোহনীতে প্রতিবাদ সভা করেন তারা।

এতে বক্তব্য রাখেন লালপুর বাজার মসজিদের ইমাম জিয়াউর রহমান, ডেবরপাড়া মসজিদের ইমাম আবু হানিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল বাকী, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান প্রমূখ।

এসময় বক্তরা বলেন, উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করা না হলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে। আমরা অসাম্প্রদায়িক জাতি। এ ধারা বজায় রাখতে হলে ইসকনকে নিষিদ্ধ করা জরুরি। এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram